1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
জনগণকে সর্বোচ্চ সেবা দিতে ডাক বিভাগের কর্মীদের নির্দেশ: উপদেষ্টা নাহিদ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :

জনগণকে সর্বোচ্চ সেবা দিতে ডাক বিভাগের কর্মীদের নির্দেশ: উপদেষ্টা নাহিদ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

ছাত্র-জনতার গণ‌অভ্যুত্থানের স্পিরিট মাথায় রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘ডাক অধিদফতর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সবাই অনেক কাজ করছে কিন্তু মানুষ সে বিষয়গুলো জানে না। দেশের মানুষকে ডাক বিভাগের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। যেহেতু এটি মানুষের আস্থার একটি জায়গা এবং এর প্রাতিষ্ঠানিক রূপ অনেক আগে থেকেই ছিল। তাই ডাক বিভাগকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করার কথা ভাবা হচ্ছে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘যেহেতু একটা অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। সেই দেশকে নিয়ে সবাই স্বপ্ন দেখছে। অনেকেরই নানা রকম প্রত্যাশা রয়েছে। যেহেতু এই সুযোগটা এসেছে তাই ডাক বিভাগের কাঠামোগত সংস্কার করে নতুন করে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বলেন, ‘ডাক বিভাগে প্রশাসনিক কাঠামো সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশ্ব খুব দ্রুততার সঙ্গে এগুচ্ছে। ডাক বিভাগ যে সেবাগুলো দেয় পরিবর্তিত পরিস্থিতিতে তা আধুনিকায়ন করা প্রয়োজন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park