1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল জেলা বিএনপি'র যৌথ সভা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইল জেলা বিএনপি’র যৌথ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, নড়াইল:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৩০ বার পঠিত

নড়াইলে জেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, আসাদুজ্জামান জামান, যুগ্ম সম্পাদক আলী হাসান,এডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভি জর্জ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির আহবায়ক আজিজার রহমান, সদস্য সচিব রেজাউল খুবির রেজা , জেলা কৃষক দলের আহবায়ক নবীর হোসেন, জেলা শ্রমিক দলের আহবায়ক সাইদুজ্জামান আমল, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান,জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমুখ। এর আগে শহরের পুরাতন বাসটার্মাল থেকে মোস্তফা কামাল মোস্তর নেতৃত্বে একটি মিছিল চৌরাস্তায় দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park