1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে  সেনাবাহিনী শ্রীমঙ্গলে' মেজর মেজবা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :

দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে  সেনাবাহিনী শ্রীমঙ্গলে’ মেজর মেজবা

আবুজার বাবলা, শ্রীমঙ্গল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার পঠিত

আবুজার বাবলা, শ্রীমঙ্গল প্রতিনিধি:
জনগনের জানমাল রক্ষা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহন করবে। সেনাবাহিনী পক্ষে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করে দুষ্কৃতকারীদের মোকাবেলার আহবান জানানো হয়ছে।
বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে স্থানীয় মহসিন অডিটোরিয়ামে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভায় শ্রীমঙ্গল- কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তা মেজর মেজবা এসব কথা বলেন।
এ সময় মতবিনিময় সভায় শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, বিশিষ্ট চিকিৎসক সত্যকাম চক্রবর্তী, বিএনপি নেতা ইয়াকুব আলী, ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি কামাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মেজর মেজবা বলেন, কয়েক সপ্তাহের বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। ক্ষমতা চিরস্থায়ী নয়। এসময় দেশের অনেক থানায় আক্রমণ হয়েছে। পুলিশের উপর মানুষের ক্ষোভ দেখা গেছে। এসব ঘটনায় শ্রীমঙ্গল থানা আক্রান্ত হলেও পুলিশ চলে গেলেও এদিকে কেউ খুন হয়নি, পুলিশের সকল অস্ত্র, গোলাবারুদ অক্ষত আছে। পরিস্থিতি স্বাভাবিক করতে, থানাগুলো সচল করতে, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে আমরা কাজ করছি।
তিনি আরো বলেন, এরিমধ্য অন্তর্বতিকালিন সরকার গঠন হয়েছে। ইতিমধ্যে নতুন পুলিশ প্রধান পক্ষ থেকে থানাগুলো সচল করতে নানা নির্দেশনা দেয়া হয়েছে।
মেজর মেজবা বলেন, মন্দির-মসজিদ, কেপিআই, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় সেনাবাহিনীর টহল পরিচালিত হচ্ছে। একইসাথে পাড়া মহল্লায় সংঘবদ্ধ হয়ে পাহারা দেয়ার প্রয়োজনীতার কথা উল্লেখ করে তিনি বলেন, নাশকতারকারী, সন্ত্রাসী, দুষ্কৃতিকারীদের সেনাবাহিনী কঠোর হস্তে দমন করবে, যা খুব শীঘ্রই দৃশ্যমান হবে।
সেনা কর্মকর্তা মেজবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব থেকে সতর্ক থাকার উপর জোর দেন। সভায় জনগনের জান মাল রক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারি মনোভাব নিয়ে নিজ নিজ দায়িত্ব পালনে সংবাদকর্মীদের প্রতি আহবান জানান।এছাড়াও দেশের এই ক্লান্তি লগ্নে শ্রীমঙ্গলে রাষ্ট্রীয় সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তিসহ সাধারণ মানুষের জান মাল রক্ষায় পৌর মেয়র মহসিন মিয়া মধুর ভূমিকার প্রশংসা করেন প্রশাসনের কর্মকর্তারা।

বর্তমান সময়ে দেশের সমসাময়িক পরিস্থিতি এবং নিজের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের সামনে বক্তব্য তুলে ধরেন শ্রীমঙ্গল পৌরসভার সম্মানিত মেয়র জনাব মো. মহসিন মিয়া মধু। এ সময় তিনি বলেন আমরা কে কোন পেশার এখন সেটা দেখার সময় না। দেশের এই ক্রান্তিলগ্নে সবাই সম্মিলিতভাবে দেশের সম্পদ রক্ষা এবং দেশের মানুষের জানমাল রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিহিংসা ভুলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় এখন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে তিনি আরো বলেন একটি দুষ্কৃতিকারী চক্র রয়েছে যারা নানান ভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, তারা যেখানেই অরাজকতা করার চেষ্টা করবে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করার আহ্বান জানান পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ক্লাবের সভাপতি বিশ্বজুতি চৌধুরী, বিএনপি নেতা ইয়াকুব আলী, পৌর কাউন্সিলর মীর এম এ সালাম সহ শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এদিকে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে বর্তমান সময়ে দেশের সমসাময়িক পরিস্থিতি এবং নিজের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের সামনে বক্তব্য তুলে ধরেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু। এ সময় তিনি বলেন আমরা কে কোন পেশার এখন সেটা দেখার সময় না। দেশের এই ক্রান্তিলগ্নে সবাই সম্মিলিতভাবে দেশের সম্পদ রক্ষা এবং দেশের মানুষের জানমাল রক্ষায় এগিয়ে আসতে হবে। প্রতিহিংসা ভুলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় এখন। তিনি আরো বলেন একটি দুষ্কৃতিকারী চক্র রয়েছে যারা নানান ভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, তারা যেখানেই অরাজকতা করার চেষ্টা করবে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করার আহ্বান জানান পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ক্লাবের সভাপতি বিশ্বজুতি চৌধুরী, বিএনপি নেতা ইয়াকুব আলী, পৌর কাউন্সিলর মীর এম এ সালাম সহ শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park