1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ঢাকায় হরিজন পল্লীর বাসিন্দাদের উপর হামলার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :

ঢাকায় হরিজন পল্লীর বাসিন্দাদের উপর হামলার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২২৭ বার পঠিত

ঢাকার বংশালে মিরনজিল্লা হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর কাউন্সিলর আওয়াল বাহিনীর হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়কে উচ্ছেদ ও ভূমি দখল এবং নির্যাতন নিপিড়ন বন্ধের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩জুলাই) বিকেল ৫ টায় লোহাগড়া প্রেসক্লাবের সামনে ৩০ মিনিট স্থায়ী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সহ-সভাপতি গৌতম দেওয়ান, সাধারণ সম্পাদক পরীক্ষিত সিকদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক রণজিৎ টিকাদার, লোহাগড়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় দাস, লোহাগড়া পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি গৌতম সাহা,
উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক অরুপ চক্রবর্তী, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নেতা বিষ্ণু কর্মকারসহ প্রমূখ। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park