
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মুরসালিন মোল্লা (২৩) নামের ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ মুরছালিম মোল্লা যশোর জেলার অভয়নগর থানার ধুলগ্রাম গ্রামের মোঃ কবির মোল্লার ছেলে।
সোমবার ১ জুলাই বিকাল ৫ টা দিকে নড়াইল জেলার কালিয়া থানার ৮নং পেড়লী ইউনিয়নের মহসিন মোড় হিরন শিকদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই ফারুক হোসেন, এএসআই আনিসুজ্জামান ও এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মুরসালিন মোল্লা কে গ্রেফতার করে।
এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এদিকে আসামির নামে ৩টি নিয়মিত মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।