1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে ১২ মাস ধরে পানির নিচে সড়ক - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে ১২ মাস ধরে পানির নিচে সড়ক

মো: তাহের:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

নড়াইল পৌর এলাকার ভওয়াখালী-বাহিরডাঙ্গা- কুড়িগ্রাম থেকে নড়াইল জেলা শহরের মুচিপোল বাজারে যাবার সড়কটি ১২ মাসই থাকে পানির নিচে। এতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তিন গ্রামের হাজার হাজার বাসিন্দাসহ অন্যান্য পথচারীদের। বিপাকে পড়েছে ঔ সড়কের পাশের দোকানদারেরা ও বসতিরা। হোল্ডিং ওয়ার্কশপ ব্যবসায়ী হাসান আলী বলেন, এই রাস্তায় ১২ মাসের ১২ মাসই পানি জমে থাকে। মেয়র, কাউন্সিলর কেউ কোনো খোঁজ খবর নেয়না। আমরা তো ব্যবসা করি মালামাল আনা-নেওয়াতে খুব কষ্ট হয় এবং মালামাল আনা-নেওয়াতে গুনতে হয় বাড়তি টাকা। আরেক ব্যবসায়ী দোলাল মোল্যা বলেন, এই সড়কে বছরের পর বছর পানি জমে থাকে যার কারণে দোকানে ঠিক মত কাস্টমার আসেনা বেঁচা-বিক্রি ভালো হয়না কষ্ঠে দিন কাটাচ্ছি। রাস্তাটা ঠিক হলে ব্যবসা বানিজ্য ভালো হতো। সড়কের পাশের বাসিন্দা সুস্মিতা সাহা বলেন রাস্তায় জমে থাকা এই পানি নিষ্কাসনের ব্যাবস্থা না থাকার কারনে পানি আমার ঘরে ডুকে সারা ঘর পানি পানি হয়ে যায় আমরা নিচতলায় বসবাস করতে পারিনা। ঘর ভাড়াও দিতে পারিনা। ঘর থেকে এই দূর্গন্ধযুক্ত, ময়লাযুক্ত পানি নিয়মিত সেচে ফেলতে হয়। এতে করে আমরা অসুস্থ হয়ে পড়ছি। পানি সেচতে যেয়ে আমার স্বামীর পায়ে ইনফেকশন হইছে, তিনি এখন ঢাকায় চিকিৎসাধীন। আমরা খুব বিপদে আছি। সাথী নামের এক পথচারী বলেন, পানি জমে থাকার কারনে আমাদের অনেক কষ্ট হয়। অন্য রাস্তা দিয়ে ঘুরে চলাচল করতে হয় যা অনেক কষ্টদায়ক রাস্তাটা ঠিক হলে আমরা পথচারীদের ভোগান্তি কমবে। নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান-আরা বলেন, ঔ রাস্তার পানি নিষ্কাসনের জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আশপাশের কেউ পানি সরানোর জন্য সহযোগিতা করেনা। এই মূহুর্তে নতুন করে ড্রেন করার অর্থ নড়াইল পৌরসভার নেই। তিনি আরও বলেন, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নড়াইল-যশোর মহাসড়কের কাজ চলছে ঔ সড়কের পাশে যে ড্রেন হবে ঔ ড্রেনের সাথে এই ড্রেনের মুখ সংযুক্ত করতে পারলে পানি নিষ্কাসন হবে। আমি সেনা অফিসারদের বলছি ঔ ড্রেনের সাথে এই ড্রেনের মুখ সংযুক্ত করে দিতে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park