1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কনে দেখা অত:পর - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কনে দেখা অত:পর

কবি, মিঠুয়ার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

কনে দেখা অত:পর
————–
মিঠুয়ার রহমান

কবে যেনো গিয়েছিলাম দেখতে বিয়ের কনে,
বর্ণনা করছি আমি যেটুকু আছে মনে।
বন্ধু আমার শ্যামলা বরণ চাকরি করে ভালো,
বউটি হবে লম্বা ফর্সা, চলবে না যে কালো।

শিক্ষিত আর ধার্মিক হবে, ভালো বংশ পরিচয়,
অনেক খুঁজি তবু বন্ধুর পাত্রী মেলা হলো দায়।
অনেক খুঁজে অবশেষে গেলাম একটা বাড়ি,
খবর নিলাম মেয়ে নাকি সুন্দরী ভারী!

বন্ধুর বাবার এক কথা মেয়ে দেখি আগে,
নাস্তা পানি পরে হবে কপালে যা থাকে।
মেয়ে পক্ষ নাছোড় বান্দা আগে দেবে নাস্তা,
কষ্টে সৃষ্টে একই সাথে হলো দুই ব্যবস্থা।

মেয়ে এসে সালাম শেষে যেই না বসে পড়লো,
চুল ছেড়ে হাঁটাহাঁটির বায়না অমনি ধরলো।
রান্নাবান্না?হাদিস কোরআন ?লেখাপড়ার খবর!
প্রেম ট্রেম ছিল কিনা ? জেরা হলো জবর।

দাঁত চোখ নাক মুখ গাঁয়ের রঙ দেখে,
কেউ গেলো রাজি হয়ে কেউ বসলো বেঁকে।
গায়ের রং ঠিক আছে চোখ দু’টি বেশ বড়!
নাকটা একটু চিকন হলে লাগতো আরো ভালো।

শিক্ষা মেয়ের বেশি হলে সেটা একটু প্রবলেম,
কম হলে ছাড় নেই , সেখানেও দোষ দেন।
নাস্তা পানি যাহা ছিল আমাদের সামনে,
আস্তে আস্তে শেষ হচ্ছে,চুপ থাকি কেমনে?

রিমান্ডের মাঝে মাঝে নাস্তা পেটে দিলাম পুরে,
গরু নাকি মেয়ে দেখছি? প্রশ্ন করি মনে মনে।
লম্বা হয়ে মেয়ে এবার করলো বেজায় ভুল!
মেয়ের মাথায় আছে কিন্তু লম্বা লম্বা চুল।

বন্ধুর আমার লম্বা চুলে ছিলো বিশেষ আপত্তি,
খাটো করা যাবে জেনে কাটলো সেই বিপত্তি।
মাগো তুমি পড়ে শোনাও আল কোরআনের বাণী,
দেখি তোমার ধর্ম জ্ঞান আছে কতো খানি?

লিখিত আর ভাইভা শেষে এলো সেই বাণী,
মোটামুটি পছন্দ হইছে পাত্রী খানি।
কথা হলো লেনা দেনা দেনমোহর নিয়ে,
ভাব খানা এমন যেনো ভেঙেই যায় বিয়ে।

দেনমোহর কম হলে ছেলে পক্ষের ভালো,
মেয়ে পক্ষ বেজার তাতে মুখটা হয় কালো।
যৌতুক ফৌতুক নেবো না যদি দিতে চান,
চেইন আংটি টিভি ফ্রিজ বাইক এক খান।

ছেলে ভালো চাকরি করে নগদ টাকা চায়না,
মাঝে মধ্যে মিটাবেন জামাই মেয়ের বায়না।
চুক্তি শেষে খুশি মনে বিয়ে সাদির পরে,
কনে থেকে বধু হয়ে এলো স্বামীর ঘরে।

পাড়া প্রতিবেশী সব দলে দলে এসে,
কি যে সুন্দর বউ হয়েছে !!বললো হেঁসে হেঁসে।
বড় ছেলের বউটা নাকি এটার চেয়েও ভালো,
নতুন বউয়ের সামান্য দোষ, এখানেও হলো।

যদি হয় সংসারের কাজে হেরফের?
উঠতে বসতে কটু কথা শুনতে হবে ঢের!
শুধু ছেলে,শুধু মেয়ে যদি বউয়ের হয়?
সন্তানাদি না হলেও বউয়ের দোষই কয়।

এই ভাবে কাঁটে জীবন কনে থেকে বধূর,
খুবই কম মেয়েদের জীবনটি হয় মধুর।
শ্বশুর আর শাশুড়ি সন্তান সংসার,
দেবর ননদ সকলের মন রাখা দরকার।

ছেলে মেয়ে খারাপ হলে বউয়ের দোষ হবে,
এভাবেই মেয়েদের জীবন কেটে যাবে।
সামাজিক দৃষ্টি ভঙ্গী বদলালেই তবে,
কনে বধু মা বোনেরা শান্তি সুখে রবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park