1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে দুজন মাংস ব্যবসায়ীকে জরিমানা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

লোহাগড়ায় অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে দুজন মাংস ব্যবসায়ীকে জরিমানা

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৪৮ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী এড়েন্দা হাটে অসুস্থ গরুর পঁচা মাংস বিক্রির দায়ে মাংস ব্যবসায়ী চুন্নু সর্দার ও বিক্রেতা তাকিউর শেখকে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জহুরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার (৪মে) দুপুরে উপজেলার এড়েন্দা হাটে মাংস ব্যবসায়ী চুন্নু সর্দার অসুস্থ গরু জবাই করে বিক্রি করছিলেন। তখন স্থানীয় ক্রেতাদের সন্দেহ হলে ক্রেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেয়। অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে যেয়ে মাংস ব্যবসায়ী চুন্নু সর্দার ও তাকিউর শেখকে অসুস্থ গরুর মাংস বিক্রির সত্যতা জানতে চাইলে তারা পঁচা মাংস বিক্রির কথা অস্বীকার করেন এবং তিনি বলেন অসুস্থ গরু জবাই সম্পর্কে উপজেলার পদ্মবিলা গ্রামের মো: আসাদ হুজুর নামের এক ব্যক্তির মাধ্যমে গরুটি জবাই করা হয়েছে।

তখন ঘটনাস্থলে আসাদ হুজুরকে ডাকা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গরুর বিভিন্ন অংশ থেকে মাংস সংগ্রহ করে পরীক্ষা-নিরিক্ষার জন্য নড়াইল সদর ভ্যাটোনারীতে পাঠানো হয়। মাংস ব্যবসায়ীর মিথ্যা জবানবন্দির কারনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে মাংসসহ তাদের দুজনকে পুলিশ হেফাজতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হয়।

পরবর্তীতে উক্ত ঘটনায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জহুরুল ইসলাম তাদের দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত পঁচা মাংস মাটিতে পুঁতে রাখার নির্দেশ দিলে ওই পঁচা মাংস মাটিতে পুঁতে রাখা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park