বুধবার (২৮ অক্টোবর) সকালে কালিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমদ ওসমানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পরে এবং প্রয়োজনীয় অন্যান্য সময়ে সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব বলে গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের সামনে সঠিক পদ্ধতিতে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। এর মাধ্যমে দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে উৎসাহিত করা হয়।