1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কৃত ৩২ শিক্ষার্থী
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কৃত ৩২ শিক্ষার্থী

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২০৯ বার পঠিত
 নড়াইলের কালিয়ায় পবিত্র কোরআন মুখস্থ ও শুদ্ধ তিলাওয়াতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১৩টি হিফজ মাদ্রাসার ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী ৩২ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী কালিয়া উপজেলা মডেল মসজিদে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে এবং সংগঠনটির কালিয়া থানা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় ৫, ১০, ২০ ও ৩০ পারা এই চারটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি বিভাগে অংশগ্রহণকারীদের কোরআন মুখস্থের দক্ষতা ও তিলাওয়াতের শুদ্ধতা যাচাই করা হয়। প্রতিযোগিতা শেষে নির্বাচিত ৩২ শিক্ষার্থীকে কোরআনের ধ্বনীর প্রিন্সিপাল মুফতি ফজলে রাব্বি বিন আকরামের সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়। ৩০ পারা গ্রুপে ১ম স্থান অধিকার করেছেন বাকা
আশরাফুল উলুম কওমী মাদ্রাসা থেকে মো: ওসমান শেখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের নড়াইল জেলা সভাপতি হাফেজ মাওলানা সেকেন্দার শেখ, কালিয়া উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুফতি নুরে আলম, সিনিয়র সহসভাপতি মাওলানা মোঃ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মুফতি ওহিদুজ্জামান সরদারসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া, হিফজ শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশ এবং ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তাঁরা আরও জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করার পাশাপাশি পবিত্র কোরআন হিফজে আরও মনোযোগী হতে উৎসাহ জোগাবে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park