1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
মাগুরায় দুই ইউনিয়ন পরিষদে ইউএনডিপি প্রতিনিধিদের গ্রাম আদালত পরিদর্শন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

মাগুরায় দুই ইউনিয়ন পরিষদে ইউএনডিপি প্রতিনিধিদের গ্রাম আদালত পরিদর্শন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পঠিত
মাগুরায় দুই ইউনিয়ন পরিষদে ইউএনডিপি প্রতিনিধিদের গ্রাম আদালত পরিদর্শন

মাগুরা জেলার দুটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাগুরা সদর উপজেলার ১ নম্বর হাজিপুর ইউনিয়ন পরিষদ এবং শালিখা উপজেলার ৭ নম্বর গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন ইউএনডিপির টিম লিডার মো. সিরাজুল হক ও প্রজেক্ট অ্যানালিস্ট সুমন চাকমা।

পরিদর্শনকালে প্রতিনিধিদল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম, মামলা পরিচালনা, নথিপত্র সংরক্ষণ এবং সেবাগ্রহীতাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করন ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার জেনারুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী মো. ইলিয়াস হোসেন ও মো. কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিনিধিরা গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি ও বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park