1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে নির্মাণাধীন ভবন থেকে কলেজ ছাত্রের ঝুলন্ত লাস উদ্ধার। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে নির্মাণাধীন ভবন থেকে কলেজ ছাত্রের ঝুলন্ত লাস উদ্ধার।

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৯৩৭ বার পঠিত
Oplus_131072
নড়াইল সদর পৌরসভার একটি নির্মাণাধীন বহুতাল ভবন থেকে জয় গোস্বামী (১৭) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাস উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল সদর পৌরসভার রূপগঞ্জ বাজার এয়াকার একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জয় গোস্বামী সদর পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার পরিমল গোস্বামীর ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জয় তার চাচার সাথে দেখা করার জন্য রূপগঞ্জ বাজারের উদ্দেশ্যে বের হয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল পৌরসভার রূপগঞ্জ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ৫ তলায় এক কিশোরের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহতের মৃত্যুর বিষয়ে তার পরিবার বা স্বজনেরা বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park