1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট আবারও বন্ধ Separato
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট আবারও বন্ধ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৪২ বার পঠিত

 যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

তিনি জানান, ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি শনাক্ত করে দ্রুত মেরামতের মাধ্যমে ইউনিটটি পুনরায় চালুর চেষ্টা চলছে।

কেন্দ্র সূত্রে জানা যায়, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে প্রতিদিন প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এর আগে গত ৩১ জুলাইও যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়েছিল। মেরামত শেষে ২ আগস্ট এটি পুনরায় উৎপাদনে ফেরে।

বর্তমানে কেন্দ্রটির ৩ নম্বর ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অপরদিকে, ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

মন্ত্রিসভায় বড় রদবদল: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট অল্প সময়ের ব্যবধানে বারবার যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হওয়ায় কেন্দ্রটির সামগ্রিক বিদ্যুৎ উৎপাদনে এর প্রভাব পড়ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park