1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনলাইন আবেদন জমার সময়সীমা (১-১৫ আগষ্ট) - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনলাইন আবেদন জমার সময়সীমা (১-১৫ আগষ্ট)

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৩৭ বার পঠিত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি কর্মসূচিতে অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা পরিবর্তন  করেছে সমাজসেবা অধিদপ্তর।

বৃহস্পতিবার( ৩০ জুলাই) সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার্ধক্য ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির (হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তি) অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী আবেদন গ্রহণ ১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলার কথা থাকলেও, সরকারের চলমান ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব কর্মসূচির জন্য ১ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি ও অন্যান্য নির্দেশনা পূর্বের মতোই বহাল থাকবে।

সমাজসেবা অধিদপ্তর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে। আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park