
নড়াইল সদর উপজেলায় ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ক্যারিয়ার উন্নয়ন সভা হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় গেস্ট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনালী লাইফ ইন্সুরেন্স নড়াইল মেট্রো এ আয়োজন করে। নড়াইল মেট্রোর জ্যেষ্ঠ ইউনিট ব্যবস্থাপক আল আমিন খালাসির সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে সভায় আলোচনা করেন বিমা কোম্পানিটির প্রধান প্রশিক্ষক তোফাজ্জেল হোসেন মানিক। উপস্থিত ছিলেন প্রধান অতিথি সহকারী ব্যবস্থাপনা পরিচালক অনুপম দাস, চুয়াডাঙ্গা শাখা ব্যাবস্থাপক তরিকুল ইসলাম প্রমুখ। এ আয়েজনে সহযোগিতা করেন ইউনিট ম্যানেজার সোহাগ আলী, মিলন মিয়া, নাছির উদ্দিন ও আব্দুল ওহাব শেখ।