1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারকে সহায়তা প্রদান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারকে সহায়তা প্রদান

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পঠিত

নড়াইল সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৮জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোসা. মেহেরুননেছা ও নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারকে প্রয়োজন অনুযায়ী এক থেকে সর্বোচ্চ চার বান্ডেল ঢেউটিন দেওয়া হয়। পাশাপাশি প্রতি বান্ডেল ঢেউটিনের বিপরীতে গৃহ নির্মাণের জন্য ৩ হাজার টাকা করে অনুদানের চেকও প্রদান করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park