1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াগাতীতে ইউনিয়ন পরিষদের সোলার লাইট চেয়ারম্যানের নিজ অর্থায়নে মেরামত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :

নড়াগাতীতে ইউনিয়ন পরিষদের সোলার লাইট চেয়ারম্যানের নিজ অর্থায়নে মেরামত

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২১৯ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়ন পরিষদ এলাকায় দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা বেশ কয়েকটি সোলার স্ট্রিট লাইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে মেরামত করা হয়েছে। এতে সন্ধ্যার পর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে আলোর ব্যবস্থা নিশ্চিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত সোলার লাইটের অনেকগুলো যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে অকার্যকর ছিল। বিষয়টি স্থানীয় জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। পরে জনগণের সুবিধার কথা বিবেচনা করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থায়নে এসব লাইট মেরামতের ব্যবস্থা গ্রহণ করেন।

মেরামত কার্যক্রমের ফলে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রাতের বেলায় আলোকসজ্জা নিশ্চিত হয়েছে। এতে পথচারীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে চেয়ারম্যান বরকত উল্লাহ বলেন, জনসেবার স্বার্থে এবং এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমি নিজ উদ্যোগে সোলার লাইটগুলো মেরামতের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে আমার এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

খাশিয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও সমাজ সেবক সিরাজুল ইসলাম মুন্না চেয়ারম্যানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন পর সোলার লাইটগুলো সচল হওয়ায় রাতের বেলায় চলাচলে অনেক সুবিধা হচ্ছে। তারা ইউনিয়নের উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park