1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে পর্যটন ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
হাইকমিশনার বলেন, প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসা প্রদান করা হবে। এসব কেন্দ্র হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রাজশাহী। পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রেও সেবা চালু করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নিরাপত্তা ও প্রশাসনিক কারণে পর্যটন ভিসা কার্যক্রমও বন্ধ রাখা হয়।

দীর্ঘ বিরতির পর ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় চিকিৎসা, ভ্রমণ ও পারিবারিক সফরে আগ্রহী অনেক বাংলাদেশি নাগরিকের জন্য ভারত ভ্রমণের সুযোগ আবারও উন্মুক্ত হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park