1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ডামুড্যায় শুরু তিনদিনের পশুর হাট, জমেছে বেচাকেনা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :

ডামুড্যায় শুরু তিনদিনের পশুর হাট, জমেছে বেচাকেনা

কালাম সরদার, শরীয়তপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী গরুর বাজার জমে উঠতে শুরু করেছে। রবি, সোম ও মঙ্গলবার তিনদিনব্যাপী চলা এই পশুর হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে গরু ও অন্যান্য কোরবানির পশু।

বাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে পুরো হাট এলাকা। দেশীয় জাতের গরুর পাশাপাশি বিভিন্ন বড় আকৃতির গরুও উঠেছে বাজারে। দরদাম নিয়েও চলছে ব্যাপক আলোচনা ও বেচাকেনা।

গরু বিক্রেতা মোঃ স্বপন ছৈয়াল বলেন, এবার বাজারে ক্রেতার উপস্থিতি ভালো। আশা করছি ভালো দামে গরু বিক্রি করতে পারবো।

বাজারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জাল নোট প্রতিরোধে বাজারে রাখা হয়েছে জাল নোট শনাক্তকরণ মেশিন। এছাড়া সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন স্বেচ্ছাসেবক ও বাজার সংশ্লিষ্টরা।

বাজারের ইজারাদার মোসাদ্দেক হোসেন মেহেদী বলেন, ক্রেতা-বিক্রেতারা যেন স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বেচাকেনা করতে পারেন সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। বাজারে জাল নোট শনাক্তে মেশিন রাখা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক টিম কাজ করছে।

স্থানীয়দের আশা, সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে এবারও ডামুড্যা গরুর বাজারে ব্যাপক বেচাকেনা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park