
নড়াইলের লোহাগড়া উপজেলার আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
শুক্রবার (১০মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে লোহাগড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সমির সিকদারের বাড়ির সামনে থেকে সিকদার মোস্তফা কামালকে একদল দূর্বৃত্ত গুলি করে পালিয়া যায়। এ সময় উপস্থিত জনগণ আহত সিকদার মোস্তফা কামালকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। লোহাগড়া থেকে ঢাকা যাওয়ার পথে সাড়ে ১০টার সময় তিনি মারা যান। মোস্তফা কামালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, আমিসহ নড়াইল পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই এলাকায় পুলিশের একাধিক টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়জিত রয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানতে পেরেছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের কোন ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।