1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শিবচরে মাদক কারবারিকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা এমপি হানজালার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শিবচরে মাদক কারবারিকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা এমপি হানজালার

এস.এম. দেলোয়ার হোসাইন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯৯ বার পঠিত

মাদারীপুরের শিবচর উপজেলায় কোনো মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

রোববার (১০ মে) রাতে সাইদ উদ্দিন আহমাদ হানজালার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিওবার্তায় সংসদ সদস্য হানজালা বলেন, এখন থেকে শিবচরে কেউ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারলে আমি আমার নিজস্ব তহবিল থেকে তাকে নগদ অর্থ পুরস্কার দেব। আপনারা আমাকে বিশ্বাস করে ও প্রত্যাশা করে ভোট দিয়েছেন, আর সেই প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। প্রশাসনের সহযোগিতা পেলেও করছি, না পেলেও করছি। আমাদের এ যাত্রা চালিয়ে যাচ্ছি বা চালিয়ে যাব যতদিন আমরা ক্ষমতায় থাকি বা না থাকি। এটা আমাদের কাজ আমরা করব।

তিনি আরও বলেন, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। যুবসমাজকে বাঁচানেরা জন্য বিগত দিনে আমরা নিজেদের জীবনও ঝুঁকির মুখে ফেলেছি। আমি নিজে সংসদ সদস্য হিসেবে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করব। আমি চাই দেশের সন্তানেরা ভালো থাকুক।

হানজালা বলেন, এখন থেকে শিবচরে কেউ যদি কোনো মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারে, তাহলে আমি নিজে তাকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আমরা শিবচরকে মাদকমুক্ত করতে চাই। নির্বাচনের আগে যেমন মাদকবিরোধী অভিযান চালিয়েছি, এখনো তা চালিয়ে যাচ্ছি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদকের সঙ্গে যদি আমার দলের কেউ জড়িত থাকে কিংবা অন্য কোনো দলের প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকে, কাউকেই ছাড় দেওয়া হবে না। কোনো পরিচয়, কোনো দল, কোনো ব্যক্তি বা যত বড় প্রভাবশালী হোক না কেন কিছুই কাজ হবে না। আমি হানজালা ওয়াদা দিচ্ছি, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য মাদকমুক্ত সমাজ গড়তে শিবচরের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। আপনারা যার যার জায়গা থেকে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিন। কেউ যদি মাদকসহ কাউকে ধরিয়ে দিতে পারে, আমি নিজে তাকে পুরস্কৃত করব, ইনশাল্লাহ। সে পুরস্কার পেয়ে খুশি হবে আমি এটুকু বলতে পারি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park