1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২১৯ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রিয়া পরিদপ্তরের “নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে দল গঠনের উদ্যোগ নিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছালাম ফয়জুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার এম এম শারাফাত হোসেন, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিগন। সভায় কর্মসূচির উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি এবং উপজেলা পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। এতে করে স্থানীয় পর্যায়ে ক্রীড়ার মানোন্নয়ন যেমন সম্ভব হবে, তেমনি জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি করার পথও সুগম হবে।

এ সময় উপজেলা পর্যায়ে দল গঠন, প্রশিক্ষণ কার্যক্রম শুরু এবং নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park