1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, দর্শকের ঢল - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, দর্শকের ঢল

কালিয়া অফিস:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৯৯ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এ ব্যতিক্রমী আয়োজন দেখতে জেলা ও জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন হাজারো দর্শক।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ খাশিয়াল মাঠে বিশ্বাস তরিকুল আলম প্রিন্সের স্মরণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৫২টি ঘোড়া অংশ নেয়। স্থানীয় ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ঘোড়সওয়ারদের অংশগ্রহণে প্রতিযোগিতা হয়ে ওঠে প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ।

দৌড় শুরুর আগেই মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পরিবার-পরিজন নিয়ে গ্রামীণ এ ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে ভিড় করেন নানা বয়সী মানুষ। প্রতিযোগিতা চলাকালে ঘোড়ার দ্রুতগতির সঙ্গে দর্শকদের উল্লাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

 

প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে নতুন করে সংযুক্ত করে। কালিয়ার ঘোড়দৌড় প্রতিযোগিতা সেই গ্রামীণ সংস্কৃতির একটি জীবন্ত উদাহরণ। তিনি বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে সহায়তা করে।

ঘোড়দৌড় দেখতে আসা মোঃ সাজ্জাদ হুসাইন বলেন, এমন আয়োজন হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতিকে নতুন করে জাগিয়ে তোলে। এতে মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।

ঢাকা থেকে আগত যুবক রিয়াজুল ইসলাম বলেন, শহুরে জীবনে এ ধরনের গ্রামীণ ঐতিহ্য কাছ থেকে দেখার সুযোগ কম পাওয়া যায়। কালিয়ায় এসে ঘোড়দৌড় দেখে তিনি মুগ্ধ হয়েছেন এবং একে বাঙালির সংস্কৃতির অনন্য প্রকাশ বলে মন্তব্য করেন।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও আয়োজক কমিটির সদস্য আসজাদুর রহমান মিঠু বলেন, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার, কালিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, নড়াগাতী বিএনপি সভাপতি খান মতিউর রহমান, খাশিয়াল ইউনিয়ন চেয়ারম্যান বরকত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নড়াইল জেলা ছাত্রদল খান সুমন রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, সাবেক সদস্য সচিব মোঃ তরিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park