1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল-২ আসনের সংসদ সদস্যের সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইল-২ আসনের সংসদ সদস্যের সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে-ইসলামী নড়াইল জেলা শাখার আমীর মোঃ আতাউর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি বাংলা নববর্ষকে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির সময় হিসেবে উল্লেখ করেন এবং নতুন বছরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তার দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি লিখেন—
“পহেলা বৈশাখ—শুভ বাংলা নববর্ষ ১৪৩৩।
নতুন বছর আমাদের জন্য আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির একটি সময়। বিগত বছরের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা যেন নতুন উদ্যমে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারি এই হোক আমাদের প্রত্যাশা।


আমি মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, নতুন বছরটি আমাদের সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণের হোক। আমাদের প্রিয় বাংলাদেশ আরও এগিয়ে যাক উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিকতার পথে।
সকলকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।”

সংসদ সদস্যের এই শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার পোস্টে মন্তব্য করে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করছেন এবং নতুন বছরের জন্য শুভকামনা জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park