1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলের দুই এমপির জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শন, সমস্যা সমাধানে আশ্বাস - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলের দুই এমপির জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শন, সমস্যা সমাধানে আশ্বাস

রিপন বিশ্বাস, নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

নড়াইল জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে তারা হঠাৎ করেই হাসপাতালটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে দুই সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এসময় তারা রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে সরাসরি তথ্য নেন।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য  বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য আমরা দুই এমপি একসাথে সমন্বিতভাবে কাজ করছি। ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কীভাবে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা যায়, রোগীরা যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা পায় এবং চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ধরনের ভোগান্তি না থাকে সেসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে নড়াইল জেলা হাসপাতালকে একটি আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।

অপরদিকে, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বলেন, হাসপাতালে ডাক্তার ও স্টাফ সংকট দীর্ঘদিনের সমস্যা। আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। আমি এবং নড়াইল-১ আসনের এমপি বড় ভাই বিশ্বাস জাহাঙ্গীর আলম স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাদের এই সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, নড়াইলে দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার একটি হাসপাতাল ভবন প্রস্তুত থাকা সত্ত্বেও জনবল সংকটের কারণে তা চালু করা সম্ভব হচ্ছে না। তবে স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এ সমস্যার দ্রুত সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আব্দুল গাফ্ফার, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান লিটুসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাসপাতালের সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park