
স্টাফ রিপোর্টার:
দলের কঠিন সময়ে বুক চেতিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার নজির গড়েছেন ছাত্রনেতা থেকে উঠে আসা স.ম. রাকিবুজ্জামান পাপ্পু। ছাত্রনেতা থেকে জননেতায় পরিণত হয়েছেন মানুষের ভালোবাসা ও আস্তায়।
রাজনৈতিক অঙ্গনে তার এই দীর্ঘ পথচলা আজ তাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার অন্যতম প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্থানীয়দের মতে, দলের দুর্দিনে যখন অনেকেই নিষ্ক্রিয় ছিলেন, তখন পাপ্পু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সংগঠনকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। আর সুসময়েও তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি—দলীয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে গেছেন নিরলসভাবে।
তার রাজনৈতিক জীবনের শুরু ছাত্র রাজনীতি থেকে। কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং নড়াইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তাকে জনগণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করেছে।
স্থানীয় জনসাধারণের ভাষ্য, পাপ্পু শুধু একজন রাজনৈতিক কর্মী নন, বরং তিনি হয়ে উঠেছেন এলাকার মানুষের আশা-ভরসার জায়গা। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল থেকে উঠে আসা এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা নেতাদের প্রতি জনসমর্থন স্বাভাবিকভাবেই বেশি থাকে। স.ম. রাকিবুজ্জামান পাপ্পুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি একইভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাবেন এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।