1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
খুলনায় বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

খুলনায় বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২

‎ ‎মো: মাসুমার রহমান, স্টাফ রিপোর্টার: ‎
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পঠিত

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ​দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে খুলনার ফুলতলা থানা পুলিশের একটি বিশেষ দল। আটককৃতরা হলেন খুলনার ফুলতলা থানার দামোদর কলোনি পাড়ার সেলিম শেখের ছেলে তরিকুল ইসলাম ওরফে সুমন (২৩) ও খানজাহান আলী থানার খুলনা সিটি গেট এলাকার নাজমুল আহসান চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী (২৭)।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) গোপনে সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফুলতলা থানার দামোদর ৭নং ওয়ার্ডের পূর্বপাড়া শ্মশান ঘাট এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ফুলতলা থানা পুলিশের একটি  দল সেখানে অভিযান চালিয়ে সুমন ও তানভীরকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, একটি বিদেশী দোঁনলা কাটা বন্দুক এবং নয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
‎
‎পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ অস্ত্রের কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। উদ্ধারকৃত এই অস্ত্রগুলো বড় ধরনের কোনো নাশকতার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park