1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
চাচার ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার মর্মান্তিক মৃত্যু - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

চাচার ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার মর্মান্তিক মৃত্যু

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচার চালিত বালুবাহী ট্রাক্টর থেকে পড়ে নয়ন মোল্যা (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন মোল্যা শহরের মোচড়া উত্তরপাড়া এলাকার পিকুল মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিক আকরাম মোল্যা তার ভাতিজা নয়নকে সঙ্গে নিয়ে মধুমতী নদী থেকে ট্রাক্টরে বালু নিয়ে ফিরছিলেন। পথে বেলটিয়া ইটভাটা এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থাকা একটি বাঁশের সঙ্গে ট্রাক্টরের ধাক্কা লাগে। এ সময় ট্রাক্টরের ওপর বসে থাকা নয়ন ছিটকে পড়ে যান এবং পেছনের চাকার নিচে চাপা পড়েন।
ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park