
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ইলিয়াছাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতা এস মেহেদী হাসান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, দেশের শান্তি, উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি তিনি ইলিয়াছাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এম. মেহেদী হাসানা সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে এই প্রত্যাশা রইল।”
শেষে তিনি আবারও ইলিয়াছাবাদ ইউনিয়নবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে “ঈদ মোবারক” বলেন।