
নড়াইলের লোহাগড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোকিত উদ্যোক্তা ফোরাম ও জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে এ আয়োজনে সভাপতিত্ব করেন উদ্যোক্তা ফোরামের সভাপতি ও আলোকিত ট্রিবিউনের সম্পাদক ও প্রকাশক কাজী আশরাফ। এ সময় আলোকিত উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক নারী উদ্যাক্তা সালেহা রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আলোকিত ট্রিবিউনের নির্বাহী সম্পাদক আহসান আল মাছুম, শিক্ষক নেতা হান্নান বিশ্বাস, রুর্যাকল জার্নালিষ্ট ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি সাজ্জাদ আলম খান সজল, সমাজকর্মী নওশের আলম, নড়াইল জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. ইমরুল হাসান সনেট, আইবিএন 9 বিডির চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া, শিক্ষক আরাফাত রহমানসহ অনেকেই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা অডিট কমপ্লেক্স স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অডিট অধিদপ্তরের এসএএস সুপারিনটেনডেন্ট মোঃ রফিকুল ইসলাম, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শিমুল হাসান, কোষাদক্ষ সাংবাদিক জহুরুল হক মিলু, এনটিভি’র জেলা প্রতিনিধি দ্বীন ইসলাম, আইবিএন 9 বিডির পরিচালক আব্দুল হামিদ শেখ, লোহাগড়া প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষিকা জোবাইদা খানম, লোহাগড়া লিটিল চিলড্রেন ইংলিশ স্কুলের প্রধান শিক্ষিকা শিল্পী খানম, আরজেএফ এর কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তী, তারেক জিয়া পরিষদের খুলনা বিভাগীয় কমিরি সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান, দৈনিক বাংলার দূত এর প্রতিনিধি মো. মিল্টন শেখ, নড়াইল আরজেএফ এর দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।বক্তারা তাদের বক্তব্যে রমজানের শিক্ষা আত্মস্থ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানটি আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।