1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ঈদুল ফিতরে টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ঈদুল ফিতরে টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও একদিন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি জানান, ঈদুল ফিতরের ছুটির সঙ্গে অতিরিক্ত হিসেবে আগামী ১৮ মার্চও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।
এর আগে সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছিল।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখে আগেই ছুটির পরিকল্পনা করা হয়েছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ শবে কদরের ছুটি এবং ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় ঈদের আগে চার দিন ছুটি থাকছে। এতে করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করার সুযোগ পাবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park