1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
খুলনায় গুলি করে ব্যবসায়ী হত্যা, এলাকায় আতঙ্ক - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

খুলনায় গুলি করে ব্যবসায়ী হত্যা, এলাকায় আতঙ্ক

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পঠিত

খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তিনি আফিলগেট পেট্রলপাম্পসংলগ্ন একটি গ্যারেজে নিজের মোটরসাইকেল মেরামতের জন্য আসেন। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে চার-পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।
গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে দুর্বৃত্তদের একজন সোহেলের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “দুইজন যুবক মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।”
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park