
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভার-এর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এরপর সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সোয়া ১২টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন তিনি।
দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর ১টায় সেখানে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন।
বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।