1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পঠিত

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম-এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে গিয়ে সনদে স্বাক্ষর করে।

এর আগে জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘ সাত মাস ধরে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা শেষে গত বছরের ১৭ অক্টোবর ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষরিত হয়। সে সময় ২৪টি দল সনদে সই করে এবং পরে আরও একটি দল এতে যুক্ত হয়। তবে এনসিপি তখন ওই অনুষ্ঠানে অংশ নেয়নি এবং পরবর্তী সময়েও সই করেনি।
সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন ১৬ অক্টোবর এক সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানিয়েছিলেন, কোনো দল সনদে স্বাক্ষর না করলেও ভবিষ্যতে সই করার সুযোগ থাকবে।
সে সময় সনদে সই না করার বিষয়ে এনসিপি তিনটি শর্ত তোলে। দাবিগুলোর মধ্যে ছিল—জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া আগে প্রকাশ, গণভোটে সনদের পক্ষে রায় এলে ভিন্নমতের কার্যকারিতা না থাকা এবং ভবিষ্যৎ সংসদের মাধ্যমে সংবিধান সংস্কার করে নতুন নামকরণ।
পরবর্তীতে গত ১৩ নভেম্বর ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করা হয়। এই আদেশের অধীনেই ১২ ফেব্রুয়ারি সনদের ৮৪টি প্রস্তাবের মধ্যে সংবিধান সংস্কারসংক্রান্ত ৪৮টি প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হয়।
গণভোটে মোট ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে সংবিধান সংস্কার প্রস্তাব অনুমোদিত হয়।
দীর্ঘ সময় পর এবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে এনসিপি আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ায় যুক্ত হলো বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park