1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২২৩ বার পঠিত

কাজী ইমরান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯মে) বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির উদ্যোগে প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কে এম সালাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির সভাপতি সুরাইয়া ইসলাম রিক্তা এবং সঞ্চালনায় ছিলেন লক্ষীপাশা দুগ্ধ সমবায় সমিতির সাধারণ সম্পাদক আল ইমরান।

লোহাগড়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ড. কে এম সালাহ উদ্দীনকে ফুলেল শুভেচ্ছাসহক ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি ড. কে এম সালাহ উদ্দীন সমিতির সকল মহিলা সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সকলকে আজ একজায়গায় পেয়ে আমি অনেক আনন্দিত। আমি আপনাদের এলাকার সন্তান। আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আগামীতেও আপনাদের পাশে থাকবো। যেকোন সময় আপনারা আমাকে স্বরণ করলে আমি ইনশাআল্লাহ আপনাদের ডাকে সাড়া দিবো। এলাকার অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করি। যেকোন সমস্যায় অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করে যাবো।

এ সময় লোহাগড়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির প্রায় ২০০ জন মহিলা সদস্য উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park