
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসনে বিজয় উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেহেদী হাসান মতি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন—
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বিপুল ভোটে বিজয় অর্জন করায় জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই বিজয় গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের প্রত্যাশার প্রতিফলন। আমি বিশ্বাস করি, তিনি তার নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”