1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
পহরডাঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ভোজানুষ্ঠান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

পহরডাঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ভোজানুষ্ঠান

মোঃ মনিরুজ্জামান চৌধুরী:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ভোজানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড শাখা—সরসপুর–পহরডাঙ্গা, নড়াগাতী ও নড়াইল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র এবং জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল্লাহ। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি ঠাকুর আবুল আজম, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি বি. এম. নজরুল ইসলাম (কাবুল), ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সেলিম মোল্লা, থানা বিএনপির সদস্য আলিম শেখ ও ইকবাল সিকদার, পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার আহসান আলী (লাবু)সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঠাকুর আবুল আজম বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার স্মরণে এবং আত্মার মাগফেরাত কামনায় এই দোয়া ও ভোজানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park