
নড়াইলের কালিয়া উপজেলায় তীব্র শীতের কারণে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে দিন ও রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হচ্ছে। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের ও দুস্থ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, শীত মৌসুম জুড়ে পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ডে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।