1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান চৌধুরী:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

সরকারের উদ্যোগে জনগণের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলায় একটি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিয়া-এর আয়োজনে সোমবার (৫ জানুয়ারি ) মূলশ্রী এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. তীর্থ সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম। তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রাণিসম্পদ খাতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ মেডিকেল ক্যাম্পের সংবাদ গণমাধ্যমে প্রচার ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় গণমাধ্যমকর্মী মো. মনিরুজ্জামান চৌধুরী, লিটন সিকদার, মোল্লা রাসেল ও মো. তরিকুল ইসলামসহ আরও অনেকে।
ক্যাম্পের মাধ্যমে এলাকার খামারি ও সাধারণ মানুষ বিনামূল্যে পশু চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ সেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কালিয়া, নড়াইল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park