1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৭০ হাজার টাকা জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৭০ হাজার টাকা জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

আরিফ হোসেন: শিবচর উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২২০ বার পঠিত

মাদারীপুরের শিবচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২টি জুতার দোকান, একটি গ্যাস ডিলার ও ৪টি খাবার হোটেলকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে লালন মঞ্চস্থ পুকুর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে মিজান (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ও শাইখা সুলতানা (সহকারী কমিশনার—ভূমি)।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ করে জনসাধারণের চলাচল ও পরিবেশ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ দখলমুক্ত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park