1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কাতারে জাকের পার্টির আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কাতারে জাকের পার্টির আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কাতার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৭৩ বার পঠিত

বিশ্ব হযরত খাজাবাবা ফরিদপুরী (কু:দে:আ) ছাহেব-জিন্দাবাদ এবং জাকের পার্টি কাতার শাখা-জিন্দাবাদ স্লোগানে জাকের পার্টির চেয়ারম্যানের পবিত্র আবির্ভাব দিবস উপলক্ষে কাতারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমায় জাকের পার্টি কাতার শাখার আয়োজনে দোহায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাকের পার্টি কাতার শাখার সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানের সভাপতিত্বত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি সিনিয়র ভাইস-চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল।

এ সময় জাকের পার্টির কাতার শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান, মো. রাশেদুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম রহিম, মো. শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন খন্দকার, যুগ্ম সাংগঠনিক মো. ইরফান আহমেদ সুমন, মো. জুয়েল আহমেদসহ কাতার শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহামান্য চেয়ারম্যানের জীবনাদর্শ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও মানবকল্যাণে জাকের পার্টির ভূমিকা তুলে ধরেন। শেষে মিলাদ মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park