খালেদা জিয়ার জানাজায় থাকছেন যেসব দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার
নড়াইলের কাগজ ডেস্ক :
প্রকাশের সময় :
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
১০৫
বার পঠিত
মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে খালেদা জিয়ার মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো গাড়িবহর। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার জানাজা।
বাংলাদেশের গণতন্ত্রের পথচলায় আপসহীন এ নেত্রীর জানাজায় উপস্থিত থাকছেন ঢাকায় নিযুক্ত বেশ কিছু দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। এরইমধ্যে রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা জানাজাস্থলের উদ্দেশে বারিধারা ত্যাগ করেছেন বলে জানা গেছে।