1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় পূবালী ব্যাংকের ২৭৩তম উপ-শাখার শুভ উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় পূবালী ব্যাংকের ২৭৩তম উপ-শাখার শুভ উদ্বোধন

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র ২৭৩তম উপ-শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় কালিয়া থানা রোডে  উপ-শাখা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী মহাব্যবস্থাপক ও নড়াইল শাখার ব্যবস্থাপক কে. এম. রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ-শাখার শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মো. সামছুদ্দোহা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, কালিয়ায় পূবালী ব্যাংকের উপ-শাখা চালুর মাধ্যমে এ অঞ্চলের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকরা সহজে ও দ্রুত আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পূবালী ব্যাংক কালিয়া উপ-শাখার ব্যবস্থাপক অজিত কুমার সরকারসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠান শেষে হাফেজ ইয়াসিনের পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park