
নড়াইলের কালিয়া উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র ২৭৩তম উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর ) কালিয়া থানা রোডে অবস্থিত নতুন এ উপশাখার উদ্বোধন অনুষ্ঠিত হবে।
ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা। নতুন এই উপশাখার মাধ্যমে আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনকৃত উপশাখায় হিসাব খোলা, সঞ্চয় ও ঋণ সুবিধা, ডেবিট কার্ড, চেক বই, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংসহ ইসলামী ব্যাংকিং কর্নারের সুবিধাও পাওয়া যাবে। এতে করে কালিয়া উপজেলার গ্রাহকরা দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।