1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের পক্ষে নয় - পররাষ্ট্র উপদেষ্টা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের পক্ষে নয় – পররাষ্ট্র উপদেষ্টা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান অন্তবর্তীকালিন সরকার কোন দলের পক্ষে নয়, এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা  সরকারি বালক উচ্চ বিদ্যালয়   স্কুল মাঠে ভোটের গাড়ি ‌‌‌’ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি খুবই উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্ব কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে গত ১৫ বছরের মধ্যে সত্যিকারার্থে কোন নির্বাচন হয়নি। যদি নির্বাচনের কথা বলা হয় তাহলে সর্বশেষ নির্বাচন হয়েছে ২০০৮ সালে। ২০০৮ সালের পরে আর কোন নির্বাচন হয়নি।
তিনি আরো বলেন, ৩০ বছরের নিচে কোন যুবকরা আজ পর্যন্ত ভোট দিতে পারনি। তারা সত্যিকারার্থে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার আমাদের লক্ষ প্রত্যেকটি মানুষ যাতে ভোট দিতে পারে সেই লক্ষে আমরা কাজ করছি। তাই ভোটের গাড়ীর মাধ্যমে মানুষকে উদ্বদ্ধকরণ ও দুইটি ভোটের বিষয়ে বুঝিয়ে দেওয়া।
এসময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park