1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় অবৈধভাবে মাটি কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় অবৈধভাবে মাটি কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা

মোঃ মনিরুজ্জামান চৌধুরী:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

নড়াইলের কালিয়ায় অবৈধভাবে ভূমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কালিয়া উপজেলার বাকাঁ এলাকার মোস্তাফিজুর রহমান ভুলুকে ৫০ হাজার টাকা এবং রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী পুলিশ ফোর্সসহ উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্টরা কোনো ধরনের অনুমতি ছাড়াই ভূমি থেকে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park