1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বাংলাদেশ হোন্ডার ‘অল-নিউ হোন্ডা এনএক্স২০০’ উন্মোচন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বাংলাদেশ হোন্ডার ‘অল-নিউ হোন্ডা এনএক্স২০০’ উন্মোচন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) উন্মোচন করলো অল-নিউ হোন্ডা এনএক্স২০০—একটি আধুনিক অ্যাডভেঞ্চার-ইনস্পায়ার্ড মোটরসাইকেল, যা রোমাঞ্চপ্রেমী রাইডার, বহুমুখী ব্যবহারকারী ও দীর্ঘ দূরপথে যাতায়াতকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
হোন্ডার বিশ্বখ্যাত গ্লোবাল অ্যাডভেঞ্চার লাইনআপের শক্তিশালী ডিজাইন, পরিশীলিত ইঞ্জিন পারফরম্যান্স ও রাইডার-কেন্দ্রিক প্রযুক্তি থেকে অনুপ্রাণিত এনএক্স২০০ বাংলাদেশের অ্যাডভেঞ্চার ও ট্যুরিং বাইকারদের জন্য নতুন এক মানদণ্ড স্থাপন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের হোন্ডা মোটর কর্পোরেশন লিমিটেডের চিফ অফিসার (মোটরসাইকেল ও পাওয়ার প্রোডাক্টস অপারেশনস) মিনোরু কাতো হোন্ডার গ্রাহক ও অংশীদারদের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি হোন্ডার বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি মোটরসাইকেল উৎপাদনের মাইলফলক এবং ২০১২ সাল থেকে বাংলাদেশ হোন্ডার ৫ লাখ ৫০ হাজার ইউনিট বিক্রির অর্জন তুলে ধরেন।
একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশ হোন্ডা বর্তমানে হোন্ডার একটি গুরুত্বপূর্ণ গ্লোবাল প্রোডাকশন রিসোর্স হিসেবে স্বীকৃত, যার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া বলেন, “হোন্ডার লক্ষ্য হলো সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও আধুনিক মোটরযানের মাধ্যমে মানুষের জন্য নিরাপদ ও সহজ যাতায়াতের আনন্দ নিশ্চিত করা।”
‘গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে বিএইচএল উন্নত ফিচার ও রাইডিং সক্ষমতাসম্পন্ন নতুন মডেল বাজারে আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।’
তিনি জানান, গ্লোবাল হোন্ডার সহযোগিতায় অল-নিউ এনএক্স২০০ মেক্সিকোতে রপ্তানির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বাংলাদেশ হোন্ডার চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, “এনএক্স২০০ অ্যাডভেঞ্চার-ট্যুরিং সেগমেন্টে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে, যা বিভিন্ন ধরনের রাস্তা ও আবহাওয়ায় উন্নত নিয়ন্ত্রণ, আরাম এবং শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করবে।”
অল-নিউ হোন্ডা এনএক্স২০০ চালিত হচ্ছে ১৮৪.৪ সিসি পিজিএম-এফআই ইঞ্জিনে (১৬.৫ পিএস @ ৮৫০০ আরপিএম, ১৫.১ এনএম @ ৬০০০ আরপিএম)। এতে রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (এইচএসটিসি), অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ এবং ইউএসবি টাইপ-সিসহ ৪.২ ইঞ্চি পূর্ণ ডিজিটাল টিএফটি ডিসপ্লে। এছাড়াও অল-এলইডি লাইটিং, উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং আরামদায়ক সিটিং প্রিমিয়াম ও আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
অনুষ্ঠানে বিএইচএল, কেওয়াইটির সহযোগিতায় নতুন হোন্ডা হেলমেটও উন্মোচন করা হয়।
অল-নিউ হোন্ডা এনএক্স২০০ শনিবার থেকে সারা দেশের সব হোন্ডা অনুমোদিত ডিলার শোরুমে পাওয়া যাবে। মোটরসাইকেলটি পাওয়া যাবে দুইটি আকর্ষণীয় রঙে—রেডিয়েন্ট রেড মেটালিক ও পার্ল ইগনিয়াস ব্ল্যাক। মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৫ হাজার ঢাকা।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park