1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

নড়াইলের কালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে  কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দুর্নীতির কারণ, এর প্রভাব ও প্রতিরোধে নাগরিকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দুর্নীতি রোধে প্রশাসন, গণমাধ্যম ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবার থেকে শুরু করে সব প্রতিষ্ঠানে নৈতিকতা ও স্বচ্ছতার চর্চা বাড়াতে হবে।”

বিশেষ অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল বলেন, “দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই প্রতিটি প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”

অনুষ্ঠান পরিচালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এস এম সাফায়েত।

আলোচনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষা দিতে হবে, কারণ ভবিষ্যৎ নেতৃত্ব তাদের হাতে।”

বীর মুক্তিযোদ্ধা মোঃ তালুকদার উবায়দুর রহমান বলেন, “ন্যায় ও সুশাসন নিশ্চিত করাই স্বাধীনতার চেতনা। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।”

বক্তারা আরও উল্লেখ করেন, দুর্নীতি রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে গণমাধ্যম ও নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park