1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
রূপগঞ্জে রাতের আঁধারে পূর্বায়ন আবাসন সিটির নামে বালি ভরাটের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ, ঝাড়ু মিছিল - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

রূপগঞ্জে রাতের আঁধারে পূর্বায়ন আবাসন সিটির নামে বালি ভরাটের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ, ঝাড়ু মিছিল

শাকিল আহম্মেদ,রূপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাবো ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গুতুলিয়া মৌজায় ফসলি জমি ও বসতভিটা,জলাশয়সহ ৩০ বিঘা জমি রাতের আঁধারে বালি দিয়ে ভরাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন গ্রামবাসি।

৬ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার কাঞ্চন – নরসিংদী সড়কের ভোলাবো গুতুলিয়া এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ মোল্লা,সাবেক ভূমি কর্মকর্তা দানিসুর রহমান, শিক্ষক কামরুল হাসান রিপন মাস্টার, আব্দুল মান্নান মোল্লা, আব্দুর নূর, কৃষক আনোয়ার আলী,মিলন মিয়াসহ স্থানীয় ভুক্তভোগী জমি মালিকরা৷

এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে গুতুলিয়া মৌজায় যারা জোরকরে নিরীহ জনগণের জমি ও বালি ভরাট করতো, এখন তাদের মাঝে কিবরিয়া,জাকারিয়াসহ একটি ভূমিদস্যু চক্র অবৈধ আবাসন কোম্পানি পূর্বায়ন সিটির নামে জমি জবর দখল করে আসছে। এতে স্থানীয় শত শত কৃষক ও দরিদ্র লোকজন নিঃস্ব হয়ে যাচ্ছেন। এ নিয়ে প্রশাসনকে জানালেও প্রতিকার পাইনি। তাই রাজপথে আন্দোলনে নামছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park