1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫' অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫’ অনুষ্ঠিত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তরুণদের মাঝে নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে আগ্রহ এবং তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫’।  

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এই অলিম্পিয়াড আয়োজিত হয়।

অনুষ্ঠানে ইবির সমন্বয়কারী মামুন হোসেনের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের ছুম্মা খাতুনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উপদেষ্টা সাংবাদিকতা বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়, আল ফিকহ এন্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াহাব শাহীন, হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর খোরশেদ আলম, গিয়াস উদ্দিন, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের অ্যাকাউন্টস অফিসার অধিশ দাস এবং মোতালেব বিশ্বাস লিখন।

অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের ৩০ মিনিট সময়ে ৫০ টি প্রশ্নের উত্তর করতে দেওয়া হয়। এসময় বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান, সংসদ নির্বাচন, সরকার কাঠামো কেন্দ্রীক প্রশ্ন রাখা হয়।

অলিম্পিয়াডে ৪৮ পেয়ে প্রথম হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আসিফ হোসেন। ৪৬ পেয়ে দ্বিতীয় হয়েছেন আল ফিকহ এন্ড ল বিভাগের শাকিব আল হাসান ৪৬ এবং ৪৫ পেয়ে তৃতীয় হয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আব্দুল হামিদ খান। বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল দিয়ে পুরষ্কৃত করা হয়।

হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের কো–অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন বলেন, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যুক্ত হয়ে চাকরি ক্ষেত্রসহ বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। বর্তমানে শুধু পড়াশোনা করেই চাকরি ক্ষেত্রে সফল হবে তাই নয়; বরং এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে নিজেদের আর‌ও যোগ্য করে তুলতে পারব। আমাদের সংগঠনটি তার‌ই জায়গা করে দিচ্ছে।

সংগঠনের উপদেষ্টা তন্ময় সাহা জয় বলেন, “ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সাথে আমাদের পথচলা দীর্ঘদিনের। একটি দেশের ভালো নাগরিক হতে অবশ্যই সমাজ, সংবিধান, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের প্রয়োজন। তারই ধারাবাহিকতায় আজকে নির্বাচনী অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। আপনাদের সবার জন্য শুভকামনা।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park